ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শাকিবের পুরস্কার কেন গ্রহণ করলেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। ২০১৬ সালে এ নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন শবনম বুবলী। দু’জনকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় রয়েছে নানান গুঞ্জন। যদিও নিন্দুকের কথায় কান না দিয়ে তারা কাজ করছেন। দু’জনের মধ্যে বোঝাপড়াও চমৎকার। কথাটি আবারও প্রমাণ হলো গতকাল একটি অনুষ্ঠানে। সেখানে শাকিবের হয়ে পুরস্কার গ্রহণ করেন বুবলী।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০’ অনুষ্ঠিত হয়। এতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। চ্যানেল আই চেতনা চত্বরে এই পুরস্কার তুলে দেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)। তিনি শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করেন। কিন্তু শাকিব খান উপস্থিত না থাকায় তার পুরস্কারটি গ্রহণ করেন শবনম বুবলী। এর আগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বুবলী।

এ ঘটনায় অনেকেই নড়েচড়ে বসেছেন। কেননা তারা অতীতের একটি ঘটনা স্মরণ করিয়ে দিতে চাইছেন। এর আগে ঠিক এভাবেই একটি অনুষ্ঠানে শাকিব খানের পক্ষ থেকে অপু বিশ্বাস তার পুরস্কার গ্রহণ করেছিলেন। সে সময় শাকিব অপুর সর্ম্পক ভালো যাচ্ছিল না। এবার একই ঘটনা ঘটল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শাকিবের পুরস্কার কেন গ্রহণ করলেন বুবলী

আপডেট টাইম : ০৩:২১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১