ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার ব্যাগ নিয়ে টানাটানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি মুম্বাইয়ের খার অঞ্চলের একটি রেস্তোরার বাইরে দেখা যায় অভিনেত্রী দিপিকা পাডুকোনকে। তাকে দেখতেই মুহূর্তের মধ্যে মানুষের ভিড় জমে যায়। কয়েকশো মানুষের ভিড় ঘিরে ধরল দীপিকাকে। এমনকি অভিনেত্রীর ব্যাগ নিয়েও টানাটানি শুরু হয়ে যায়।

পরে জানা গেল, এক মহিলা অভিনেত্রীর কাছে টিস্যু বিক্রি করার চেষ্টায় এই কাণ্ড ঘটিয়ে বসেন। শেষ পর্যন্ত ভিড় কাটিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছানো কঠিন হয়ে পড়ে অভিনেত্রীর জন্য। কিন্তু মুখে হাসি রেখে সবটা সামলান দীপিকা। শুধু ব্যাগ নিয়ে টানাটানির সময় সামান্য ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এর পর গাড়িতে উঠে পাপারাৎজিদের দিকে তাকিয়ে এক বার হেসে সেখান থেকে বেরিয়ে যান দীপিকা।

দীপিকার পরনে ছিল জিনস, ট্যাঙ্ক টপ এবং ধূসর রঙের শ্রাগ। তার সঙ্গেই গলায় একটি রুপালি নেকপিস পরেছিলেন অভিনেত্রী। নেটমাধ্যমে তার এই ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর ফ্যাশনে মুগ্ধ অনুরাগীদের একাংশ। করোনা পরিস্থিতিতে দীপিকার মুখে মাস্ক না থাকাও চোখে পড়েছে অনেকের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দীপিকার ব্যাগ নিয়ে টানাটানি

আপডেট টাইম : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১