ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কুকুর ফেরত পেতে ৪ কোটি টাকা পুরস্কার ঘোষণা লেডি গাগার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অপহৃত কুকুর ফেরত পেতে চার কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন মার্কিন গায়িকা লেডি গাগা। যিনি কুকুর ফেরত দিয়ে যাবেন তাকে এ বিষয়ে কোনো প্রশ্নও করা হবে না।

লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলগডকে সম্প্রতি অপহরণ করা হয়েছে। কুকুর দুটি দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিকে প্রথমে গুলি করে অপহরণকারী। এর পর কুকুর দুটিকে নিয়ে পালিয়ে যায়। হলিউডে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি জানায়, এমন ঘটনার সময় শুটিংয়ে ইতালির রোমে রয়েছেন লেডি গাগা। ঘটনাটি তার কানে পৌঁছার পর পরই হতাশ হয়েছেন গাগা। সেখান থেকেই তিনি ঘোষণা দিয়েছেন– কুকুর দুটি যিনি ফিরিয়ে দেবেন তাকে চার লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি ২৪ লাখ টাকা) পুরস্কার দেবেন।  ফেরতদানকারীকে কোনো প্রশ্ন করা হবে না।

লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ রয়েছে। ভোরে তিনটিকে নিয়েই বেরিয়েছিলেন ডগ ওয়াকার। সেই সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়। ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তার পর দুটি কুকুর নিয়ে পালায় অপহরণকারী। কিন্তু তৃতীয় কুকুরটি ভয়ে পালিয়ে গিয়ে রক্ষা পায়। পুলিশ তাকে উদ্ধার করেছে। অপহৃত দুই কুকুরের নাম কোজি ও গুস্তাভ।

ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। আমেরিকানদের কাছে এ জাতের কুকুর অত্যন্ত প্রিয়।  আর সেখানে প্রায়ই ফ্রেঞ্চ বুলগড চুরির ঘটনা ঘটে।

লেডি গাগাও তার তিন ফ্রেঞ্চ বুলডগকে খুব আদর-যত্ন করেন। প্রতিটি কুকুরের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন গাগা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কুকুর ফেরত পেতে ৪ কোটি টাকা পুরস্কার ঘোষণা লেডি গাগার

আপডেট টাইম : ০৩:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১