ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তাহসানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চান সৃজিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ মিথিলাকে বিয়ের পর থেকে এখন প্রায়ই বাংলাদেশে আসেন সৃজিত মুখার্জি। গত শুক্রবারও (২০ ফেব্রুয়ারি) মিথিলার সঙ্গে ঢাকায় ঘুরে বেড়ালেন তিনি। এবার ঢাকায় এসে এক ফাঁকে বসেছিলেন জাগো এফএমের জনপ্রিয় শো ‘রাতাড্ডা’য়। সেখানে কলকাতার জনপ্রিয় এই নির্মাতা জানান, তাহসানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চান তিনি। সৃজিতের সঙ্গে ‘রাতাড্ডা’য় উপস্থিত ছিলেন মিথিলাও। দুজনের জানা-অজানা অনেক গল্প উঠে আস অনুষ্ঠানটিতে। নিজেদের ক্যারিয়ারের বিভিন্ন সমালোচনা নিয়ে মুখ খোলেন এই তারকা দম্পতি।

‘রাতাড্ডা’ উপস্থাপনায় সাংবাদিক, সংগীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেক। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টায় জাগো এফএম ৯৪.৪-এ। এছাড়া তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব ও ভেরিভায়েড ফেসবুক পেজেও প্রিমিয়ার করা হবে।

অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘গত কয়েক বছরে আমার এই অনুষ্ঠানে অনেক তারকা এসেছেন। তবে এই পর্বের মতো অভিজ্ঞতা আমার কমই হয়েছে। কারণ অনেকের অনুরোধ থাকে শোতে যেন সমালোচিত বিষয়গুলো না তুলি। কিন্তু এবারের আয়োজন ছিল ভিন্ন। ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় ও বিতর্কিত বিষয়গুলো নিয়ে অকপটে জবাব দিয়েছেন সৃজিত ও মিথিলা।’

উল্লেখ্য সৃজিতের হাত ধরে কলকাতায় অভিষেক হয় জয়া আহসানের। সম্প্রতি লাক্স তারকা বাঁধনও অভিনয় করেন তার পরিচালনায়। এবার জানা গেল, তাহসানকে নিয়ে তার আগ্রহের কথা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তাহসানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চান সৃজিত

আপডেট টাইম : ০২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১