ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আল্লুর মেকআপে সময় ব্যয় ৩ ঘণ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুকুমার। এতে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এরই মধ্যে তার লুক প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মন জয় করেছে।

এবার জানা গেল, আল্লু অর্জুনের লুকটি আনার জন্য তাকে মেকআপ করতে সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা। অর্থাৎ মেকআপ লাগাতে আড়াই ঘণ্টা ও তা তুলতে সময় লেগেছে এক ঘণ্টা। ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী সেপ্টেম্বরে আল্লুর অংশের পরবর্তী শুটিং শিডিউল। বিষয়টি উল্লেখ করে একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘এ কারণে আগামী সেপ্টেম্বরে আল্লু অর্জুনকে আগে আগে সেটে যেতে হবে। কারণ চরিত্রের প্রয়োজনে যে মেকআপ নিতে হয় তা সম্পন্ন করতে অনেক সময় লাগে। আল্লুর পোশাক ও চেহারায় শ্রমিকের লুক ফুটে ওঠবে। এ সিনেমার বেশির ভাগ অংশে আল্লু অর্জুনকে লুঙ্গি ও শর্টসে দেখা যাবে।

স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। আল্লুর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা।

সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ৩৫ কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা। আগামী ১৩ আগস্ট তেলেগু ছাড়াও অন্য কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আল্লুর মেকআপে সময় ব্যয় ৩ ঘণ্টা

আপডেট টাইম : ০৩:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১