হাওর বার্তা ডেস্কঃ দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গন একাই মাতিয়ে বেড়াচ্ছেন। বলা চলে ‘ওয়ান ম্যান আর্মি’। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তার জনপ্রিয়তা রয়েছে। করোনা মহামারির কারণে তাকে দীর্ঘ সময় ঘরবন্দি থাকতে হয়েছে। তবে নতুন বছরে এই ঢালিউড বাদশা বেশকিছু বিগবাজেটের সিনেমা উপহার দেবেন বলে জানিয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সিনেমায় চুক্তিদ্ধ হন শাকিব খান। এর সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। আগামী ১ মার্চ থেকে শুটিং শুরু হবে।
তা ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি তপু খান পরিচালিত ‘লিডার আমিও বাংলাদেশ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব খান।
Reporter Name 























