ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরিবারে এলো নতুন সদস্য দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অপেক্ষার অবসান। পরিবারে হাজির আরেক সদস্য। রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। বড়ভাই হলেন ছোট্ট তৈমুর। ইতোমধ্যে খুশির হাওয়া লেগেছে পতৌদি পরিবারে।

২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন করিনা কাপুর। রবিবার মুম্বাইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে জন্ম দেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, খবর অনুযায়ী মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাঁকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।

অপেক্ষা চলছিলই, তাঁকে নিয়ে সরগরম ছিল পেজ থ্রিও। খুদে সদস্যকে নিয়ে উত্তেজনা ছিল তারকা মহল থেকে আম আদমিরও। গতকালই তাঁর বেবিবাম্প নিয়ে ফটোশুটের একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করেন কারিনা কাপুর খান। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই সেই ভিডিও শেয়ার করেন কারিনা।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই। সঠিক সময় না জানা গেলেও প্রস্তুতি শুরু হয়ে যায়। দফায় দফায় কারিনার খোঁজ খবর নিয়েছে তাঁর পরিবার। গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, বড়বোন কারিশমা কাপুর সকলেই এসেছিলেন সাইফ-কারিনার বাড়িতে।

প্রসঙ্গত, কোনও অবস্থাতেই কাজের সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, ” আমি সেই ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নিজের মতো করে কাজ করতেই ভালোবাসি। যখন যেটা মনে হয়েছে করেছি। এবারও আমি অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছি। তবে সাবধানে, কারণ, আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরিবারে এলো নতুন সদস্য দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা

আপডেট টাইম : ০২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১