ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অন্যরকম লুকে অপূর্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাবাছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন নানামাত্রিক চরিত্রে, হয়েছেন প্রশংসিত। সেই ধারাবাহিকতায় এবার অন্যরকম লুকে আসছেন এই তারকা। আজ বৃহস্পতিবার ইউটিউবে অবমুক্ত হতে যাচ্ছে এই তারকার ‘টিপু সুলতানা’ নাটকটি। মহিদুল মহিমের পরিচালনায় এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর।

রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটিতে অপূর্ব-সাবিলাকে দেখা যাবে একটু অন্যরকম লুকে। এমনটাই জানান নির্মাতা। মহিমের নির্দেশনায় অপূর্ব প্রথম অভিনয় করেন ‘খেয়ালী আমি হেয়ালী তুমি’ নাটকে। এছাড়াও অপূর্ব-মহিম জুটির দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘গোলাপী কামিজ’,‘ ফ্যাশন’ ও ‘ক্যান্ডি ক্রাশ’। তবে ‘টিপু সুলতানা’ নাটকের মধ্য দিয়ে সাবিলা নূর প্রথমবারের মতো মহিদুল মহিমের নির্দেশনায় কাজ করেছেন।

মহিদুল মহিম বলেন, অপূর্ব ভাই অভিনেতা হিসেবে অসাধারণ, এটা সবাই জানেন। তিনি শুটিং-এ ভীষণ সহযোগিতাপরায়ণ। যে কারণে কাজও অনেক ভালো হয়। সাবিলা নূরের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। খুব ভালো অভিনয় করেছেন সাবিলা নূর। আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘মহিমের নির্দেশনায় এর আগেও বেশ ক’টি নাটকে অভিনয় করেছি। নিজেই নাটক রচনা করে, যে কারণে তার নাটক নির্মাণের ক্ষেত্রেও অনেক যত্ন থাকে। এই নাটকে আমার চরিত্রটি ভীষণ মজার। সাবিলা নূরের সঙ্গে টানা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলো নাটকই দর্শকের ভালো লাগার মতো। টিপু সুলতানা, একটু অন্যরকম। যে কারণে আমিও একটু বেশিই আশাবাদী নাটকটি নিয়ে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অন্যরকম লুকে অপূর্ব

আপডেট টাইম : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১