ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আবারও এক হচ্ছেন শাকিব-বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ আড়াল ভেঙে বেশ সরব হয়ে ফিরেছেন চিত্রনায়িকা বুবলী। পরপর দুটি সিনেমার নায়িকা হয়ে তার প্রত্যাবর্তন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আগেই জানা গেছে, শাপলা মিডিয়ার ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেখানে তার নায়ক নিরব ও রোশান। এবার আরো একটি সিনেমায় বুবলীর যুক্ত হওয়ার খবর এলো। আর এ সিনেমাতে তিনি জুটি বাঁধবেন শাকিব খানের সঙ্গে।

২০১৬ সালের কথা। শাকিব খানের বিপরীতে অভিনয় করে যাত্রা শুরু করেন ঢালিউডের এই নায়িকা। একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর অনেকটা দিন আড়ালে ছিলেন। এ সময়ের মধ্যে নানান কথা প্রচার হয় তাকে নিয়ে। তবে এবার ফিরছেন নতুন ভাবে।

জানা গেছে, নতুন সিনেমার জন্য শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন বুবলী। আবারো তার ক্যারিয়ারে নতুন সিনেমা যুক্ত হওয়ার খবর মিডিয়াপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। তার নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। এটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ তপু খান। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর আগে ‘যদি একদিন’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পরিচালক তপু খান জানান, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং হবে ২০ মার্চ থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ক্যামেরার কাজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও এর বেঙ্গল স্টুডিওতে শাকিব ও বুবলীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যান শবনম বুবলী। এ ছবির নায়ক শাকিব। এর পর শাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করলেও টানা ১১ সিনেমাতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন তাকে। ‘ক্যাসিনো’ সিনেমাতে এ নায়িকা নিরবের বিপরীতে কাজ করেন। সর্বশেষ শাকিব-বুবলী জুটির ‘বীর’ সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আবারও এক হচ্ছেন শাকিব-বুবলী

আপডেট টাইম : ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১