ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কলকাতার বিজ্ঞাপনে সুন্দর হয়ে এলেন জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশি বংশোদ্ভূত জয়া আহসানকে পাওয়া গেল ভারতীয় গোল্ড ও ডায়মন্ড প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে। সেখানে বিশ্বকবি খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ‘সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’ কবিতার মডেল হিসেবে উপস্থাপন হয়েছেন জয়া।

‘দেখা বুঝি আর হলো না তোমার সাথে/ সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’—সোনালি ও সাদায় ঝিকিমিকি আলোয়- বিজ্ঞাপনচিত্রে ছিলেন তার ‘কণ্ঠ’ ছবির জুটি ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিই মূলত রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ‘সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে’ কবিতা আবৃত্তি করেছেন। আর সেখানে মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে জয়াকে।

এল সেনকো নামের গোল্ড ও ডায়মন্ড প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এটা অবমুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে শিবপ্রসাদ বলেন, ‘‘আমার কাছে অপ্রত্যাশিত ঘটনা এটা। হঠাৎ আমাকে এ কাজটির জন্য ফোন করেছিল শুভঙ্কর সেন। তিনি সংস্থাটির কর্ণধার। আমাদের ‘কণ্ঠ’ ছবির আমেজটা ফিরিয়ে আনার ইচ্ছে ছিল তার। আমি ও জয়া—এই জুটিটা নিয়েই কাজ করতে চেয়েছিল।’’

জানা যায়, লকডাউনের আগে থেকেই এই প্রকল্পের কথা চলছিল। কিন্তু মহামারির কারণে ঢাকায় আটকে যান জয়া। পরে অল্প সময়ে এটির কাজ করা হয়। এদিকে, জয়া কলকাতায় এখন ব্যস্ত আছেন তার বেশ কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে। এরমধ্যে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের কাহিনি নিয়ে নির্মিত ‘চালচিত্র’। এটি পরিচালনা করছেন চিত্র ভানু বসু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কলকাতার বিজ্ঞাপনে সুন্দর হয়ে এলেন জয়া

আপডেট টাইম : ১০:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১