ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডিপজলের পরিবারে প্রথম নাতনীর আগমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৩ বার
হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় সন্তানের মা হলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা। প্রথম নাতনির মুখ দেখে ডিপজল দারুণ খুশি হয়েছেন ডিপজল।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে ডিপজলের কন্যা ওলিজা নিজেই সুসংবাদটি জানান। তার ফেসবুক পোস্ট থেকেই জানা যায় নবজাতকের নাম রাখা হয়েছে ওরাহ রহমান ওযজি। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করে ওলিজা ফেসবুকে লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে সন্তান হয়েছে। দেখুন ওরাহ রহমান ওযজিকে। মনোয়ার পরিবারের প্রথম নাতনী। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হুম্মা বারিকলানা।
২০১৮ সালের ১৯ জুন গাঁটছড়া বাঁধেন ওলিজা ও অর্পণ রহমান। ২৮ জুন তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। এরপর ২০১৯ সালের ১০ নভেম্বর প্রথম ছেলে সন্তানের জন্ম দেন ডিপজলকন্যা।
ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেন তিনি। মেকআপম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মোকআপসহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ডিপজলের পরিবারে প্রথম নাতনীর আগমন

আপডেট টাইম : ০৯:২৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১