ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার সুশান্তের সহঅভিনেতাও আত্মহত্যার পথ বেছে নিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা সন্দীপ নাহার আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় সহঅভিনেতা হিসেবে কাজ করেছেন। এ ছাড়া অক্ষয় কুমারের ‘কেসারি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘ বার্তা দিয়েছিলেন সন্দীপ নাহার। সেখানে তিনি বলেছেন– আত্মহত্যা করতে যাচ্ছেন। তার এই কৃতকর্মের জন্য পরিবারের কেউ দায়ী নন বলে জানান তিনি।

ওই ভিডিওবার্তায় সন্দীপ আরও জানান, তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় মুম্বাই পুলিশ একটি মামলা করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।

পুলিশকে সন্দীপের স্ত্রী জানিয়েছেন, অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ডেপুটি পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেছেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসভবনে অভিনেতা সন্দীপ নাহার আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলার পর পুলিশ তদন্ত করছে।

গত বছরের জুনে মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এ অভিনেতা আত্মহত্যার আগে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার সুশান্তের সহঅভিনেতাও আত্মহত্যার পথ বেছে নিলেন

আপডেট টাইম : ০৩:০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১