ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নিরব-বুবলীর ‘চোখ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যাসিনো’ দিয়ে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি গড়েন শবনম বুবলী। এবার তারা ‘চোখ’ ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন।

‘ক্যাসিনো’র পরিচালক আসিফ ইকবাল জুয়েলই নতুন ছবিটি বানাবেন। এতে আরো থাকছেন চিত্রনায়ক রোশান এবং অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

নতুন ছবি প্রসঙ্গে নিরব ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘চোখ’-এর গল্প এগোবে আমার চরিত্রকে কেন্দ্র করে। তার চোখ অন্ধ থাকে। সে কীভাবে দৃষ্টি ফিরে পায় এবং এরপর কী কী ঘটে সেসবই ছবিটির গল্প।’

জানা গেছে, আগামী ১৯ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এর শুটিং। ঢাকা ও নারায়ণগঞ্জে কিছু দৃশ্যের কাজ হবে।

‘চোখ’ তৈরি হবে শাপলা মিডিয়ার ব্যানারে। ছবিটি প্রযোজনা করছেন সেলিম খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার নিরব-বুবলীর ‘চোখ’

আপডেট টাইম : ০২:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১