ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে এলো ‘রাধে শ্যাম’ ছবির টিজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ কথা দিয়ে কথা রেখেছেন অভিনেতা প্রভাস। ভালবাসার দিনেই সামনে এনেছেন বহু প্রতীক্ষিত ‘রাধে শ্যাম’ ছবির টিজার। প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। পরিচালনায় রাধে কৃষ্ণ কুমার। প্রি-টিজারের পর নয়া টিজার ইতিমধ্যেই ঝড় তুলেছে সিনে দুনিয়ায়। কয়েক ঘণ্টায় ভিউয়ার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে দুই মিলিয়নেরও বেশি।

ছবির টিজারে এক অন্য রূপকথার জগত তৈরি করেছেন পরিচালক রাধে কৃষ্ণ। সেখানে প্রভাস ও পূজার প্রেমের দৃশ্য তুলে ধরেছেন তিনি। খুব বেশি সংলাপ টিজারে না থাকলেও পূজাকে দেখা গিয়েছে প্রভাসকে ‘রোমিও’ বলে সম্বোধন করতে। তার উত্তরে প্রভাস বলেছেন, রোমিও ভালবাসায় নিজের জীবন দিয়েছিলেন, তিনি দেবেন না। প্রেমের দিনে প্রভাসের নয়া অবতার মন ভাল করে দিয়েছে দর্শকদের। চারটি ভাষায় মুক্তি পাবে রাধে শ্যাম। হিন্দির জন্য সংগীত পরিচালনা করেছেন মিথুন ও মানান ভরদ্বাজ। ৩০ জুলাই মুক্তি পাবে এই ছবি।

প্রসঙ্গত, ‘রাধে শ্যাম’ ছাড়াও প্রভাসের ঝুলিতে রয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’, রামায়ণ থেকে অনুপ্রাণিত ওম রাউত পরিচালক ‘আদিপুরুষ’। এছাড়াও নাগ অশ্বিন পরিচালিত এবং দীপিকা পাডুকোন-অমিতাভ বচ্চন অভিনীত ছবিতে দেখা যাবে সুপারস্টার প্রভাসকে। অন্যদিকে পূজাকে দেখা যাবে দক্ষিণের ছবি ‘আচার্য’তে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রকাশ্যে এলো ‘রাধে শ্যাম’ ছবির টিজার

আপডেট টাইম : ০৩:৪০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১