ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার ভ্যাকসিন নিলেন রুনা লায়লা ও আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন চিত্রনায়ক আলমগীর ও সংগীত তারকা রুনা লায়লা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার এই ভ্যাকসিন নেন তারা।

টিকা গ্রহণ শেষে রুনা লায়লা বলেন, টিকা দেয়ার ব্যবস্থাটা বেশ ভালো ছিল। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিয়েছি। সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের পুরো পরিবার ও স্টাফসহ নয়জন টিকা নিয়েছি।

দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেয়া শুরু হলে শুরুতেই সংসদ-সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা টিকা নিয়েছিলেন। সুবর্ণার টিকা নেয়ার পরদিন নাট্যজন ও সংসদ-সদস্য আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর বিনোদন জগতের তারকা মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ব্যান্ড শিল্পী জেমস, শাবনাজ, নাঈমসহ অনেকেই টিকা নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনার ভ্যাকসিন নিলেন রুনা লায়লা ও আলমগীর

আপডেট টাইম : ১২:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১