হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী-মডেল সুজানা জাফর অনেকদিন ধরেই মিডিয়ায় দেখা নেই। কিছুদিন আগে সুজানা জানিয়েছেন, এখন তিনি পর্দাশীন হওয়ায় অভিনয়ে ফেরার সম্ভাবনা আর নেই।
মডেল ও অভিনেত্রী সুজানা জাফর বছরের বেশিভাগ সময়ই কা’টান বিদেশে। ইদানীং সুজানা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে থাকেন।
অভিনেত্রী সুজানা নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে নিজেও ডিজাইন করেন অনেক পোশাক। যদিও এখনই নিজেকে পুরাদস্তুর ফ্যাশন ডিজাইনার বলতে নারাজ সুজানা।
নিজের ভালো লাগা থেকেই ডিজাইন করেন সুজানা। সুজানা জাফর গণমাধ্যমকে জানান, প্রায় দুই বছর হলো অ’ভিনয়-মডেলিং সব ছেড়ে দিয়েছেন।
সুজানা বলেন, মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখি। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।
শুধু ব্যবসায়ের ব্যস্ততা নয়, এর সঙ্গে সুজানা পর্দা করাও শুরু করেছেন। আর পর্দানশীন হয়ে মেকআপ, সাজগোজ করে অভিনয় করতে যাওয়াটা যে খুব বেখাপ্পা লাগবে তা সুজানা ভালোই বোঝেন। তাই সুজানা অভিনয়টা মন থেকেই ছেড়ে দিয়েছেন।
সংবাদ শিরোনাম
পর্দা করায় মানুষ এখন আগের চেয়ে বেশি রেসপেক্ট করে : সুজানা
-
Reporter Name - আপডেট টাইম : ১১:৫২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- ২৫৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























