ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভক্তদের ধন্যবাদ দিলেন সালমান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় অস্ত্র মামলায় অবশেষে স্বস্তি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বহুল আলোচিত এই মামলায় রাজস্থান সরকারের করা আবেদন খারিজ করেছেন যোধপুর জেলা দায়রা আদালত।

এ নিয়ে দ্বিতীয়বার এই মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান। এর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই মামলা থেকে তাকে অব্যাহতি দেন। কিন্তু পরবর্তী সময়ে রাজস্থান রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। সালমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা ২০০৩ সালে তার অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আদালতে মিথ্যা এফিডেভিট জমা দিয়েছেন।

এদিকে মামলা খারিজের পর ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সালমান। নিজের একটি ছবি প্রকাশ করে ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘আমার সকল ভক্তরা, আমার প্রতি ভালোবাসা, সহযোগিতা ও উদ্বেগ দেখানোর জন্য ধন্যবাদ। নিজের ও পরিবারের খেয়াল রাখুন। আপনাদের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ ও ভালোবাসা বর্ষিত হোক।’

১৯৯৮ সালে হিন্দি ভাষার ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন সালমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে— যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেছেন তিনি। ভারতের বন্যপ্রাণী আইন অনুযায়ী বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে একটি অস্ত্র মামলা দায়ের এবং সালমানকে গ্রেপ্তারও করা হয়। পরবর্তীতে জামিন পান। তবে দীর্ঘ দুই দশক ধরে মামলাটি চলছে।

গত মঙ্গলবার যোধপুর দায়রা আদালতে সালমানের বহুল আলোচিত এই মামলার শুনানি ছিল। এইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির হয়েছিলেন সালমান। এই সময় ২০০৩ সালে এফিডেভিটে ভুল করে মিথ্যা তথ্য দিয়েছেন বলে জানান। এজন্য ক্ষমাও চান এই অভিনতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভক্তদের ধন্যবাদ দিলেন সালমান খান

আপডেট টাইম : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১