ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনার টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা মোকাবিলায় অবশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা।

টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। এবার টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নায়ক নাঈম ও নায়িকা শাবনাজ।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছেন জনপ্রিয় এ তারকা দম্পতি। ভ্যাকসিন নেওয়ার পর দুজনেই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

নাঈম বলেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে করোনার ভ্যাকসিন গ্রহণ করলাম। আল্লাহ রহমতে আমরা ভাল আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো।’

প্রসঙ্গত, নাঈম-শাবনাজ অভিনীত প্রথম ছবি ‘চাঁদনী’ ১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পেয়েছিল। সেসময় ছবিটি ছিল দারুণ সুপারহিট। তারা জুটি বেঁধে এরপর আরও প্রায় ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘জিদ, ‘লাভ, ‘চোখে চোখে, ‘অনুতপ্ত, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।

সিনেমা করতে গিয়েই দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান।

নাঈম-শাবনাজ বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে এবং শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে।

ঢাকার উত্তরার নিবাসী তারা। তবে সম্প্রতি এই দম্পতি বেশি সময় কাটাচ্ছেন টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে। খোঁজ নিয়ে জানা গেছে, মিডিয়া থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম পৈতৃক ব্যবসা নিয়ে ব্যস্ত। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান। সেখানেই তিনি লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন।

পৈতৃক সূত্রে নায়ক নাঈম নবাব স্যার সলিমুল্লাহর বংশধর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনার টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ

আপডেট টাইম : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১