ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভালোবাসা দিবসে আসছে মিশন এক্সট্রিমের নতুন গান ‘জানি তুমি ছিলে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বছরের বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। মুক্তিকে সামনে রেখে এবারের বিশ্ব ভালোবাসা দিবসে আসছে সিনেমার এক্সক্লুসিভ একটি গান আসছে। গানটির প্রযোজনায় রয়েছে কপ ক্রিয়েশন।

‘জানি তুমি ছিলে’ শিরোনামের গানটি গেয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত করেছেন অদিত রহমান। বিগ বাজেটের গানটি চিত্রায়িত হয়েছে দুবাই শহর ও মরু প্রান্তরে।

এ বিষয়ে সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, মিশন এক্সট্রিমের একটি গান প্রকাশের অনুরোধ পাচ্ছিলাম অনেকদিন ধরেই। তাই ভালোবাসা দিবসে সিনেমাটির সবচেয়ে ব্যয়বহুল রোমান্টিক গানটি প্রকাশ করতে যাচ্ছি। এই গানটি চিত্রায়নে বিন্দু পরিমাণ আপোষ করা হয়নি। গানটির সুর ও সংগীত থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা দর্শকদের জন্য দুর্দান্তসব চমক রাখার চেষ্টা করেছি। তাই শুধু দুবাইতে শুট করা ‘জানি তুমি ছিলে’ গানটির বাজেট ছুঁয়েছে ২৮ লাখ টাকা।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমাতেও মালয়েশিয়ায় চিত্রায়িত ‘টুপ টাপ’ গানে আমাদের খরচ হয়েছিল ১৮ লাখ টাকা। আসলে গানের মান ও সৌন্দর্যের সঙ্গে খরচের একটা সম্পর্ক থাকে। সব মিলিয়ে, এবার ঈদে এই গানটি একটি বাড়তি বিনোদন যোগ করবে বলে আমার বিশ্বাস। আপাতত গানের লিরিকাল ভিডিওটি প্রকাশ করা হচ্ছে। তবে ভিডিও প্রকাশ করতে আরও কিছুদিন দর্শকদের অপেক্ষা করতে হবে।

আগামী ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’র প্রথম খণ্ড। গত বছর ঈদ-উল-ফিতরে মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ায় পিছিয়ে যেতে বাধ্য হয় প্রযোজনা সংস্থাকে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আরিফিন শুভ। তিনি বলেন, করোনায় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির যত ক্ষতি হয়েছে, তা পূরণে ‘মিশন এক্সট্রিম’ বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এই সিনেমায় কাজ করা ছিল আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। নিঃসন্দেহ বলা যায়, দর্শকদের জন্য ঈদে দারুণ একটি সিনেমা অপেক্ষা করছে।

ভালোবাসা দিবসে আসছে মিশন এক্সট্রিমের নতুন গান ‘জানি তুমি ছিলে’

‘ঢাকা অ্যাটাক’ টিমের পরবর্তী প্রজেক্ট হিসেবে মিশন এক্সট্রিম-এর ঘোষণা আসার পর থেকেই চারিদিকে বেশ সাড়া পড়ে। সানী সানোয়ারের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের উপর ভিত্তি করে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালের মার্চ মাসে। ঢাকা, গাজীপুর ও দুবাই শহরের নানা লোকেশনে তিন ধাপে সিনেমাটির দুই খণ্ডে শুটিং সম্পন্ন করার হয়। মাইম মাল্টিমিডিয়া এবং ঢাকা ডিটেকটিভ ক্লাব সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত থেকে সিনেমার দু’টি খণ্ড নির্মাণ করেছে।

সিনেমাটির প্রথম পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, মনোজ প্রামাণিক, মাজনুন মিজান, খালেদুর রহমান রুমী, মোহাম্মদ হায়দার আলী, রাশেদ মামুন অপু, ইমরান সওদাগর, আরেফ সৈয়দ, দীপু ইমাম, সুষমা সরকার, লায়লা ইমাম, এহসানুর রহমান, শামস সুমন, ইকরাম, নাজমুস সাকিব প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভালোবাসা দিবসে আসছে মিশন এক্সট্রিমের নতুন গান ‘জানি তুমি ছিলে’

আপডেট টাইম : ০২:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১