ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রেকর্ড গড়ার পথে নিশো-মেহজাবীনের ‘শিল্পী’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। বর্তমান সময়ে তাদের জনপ্রিয় জুটি বলা যেতে পারে। গত জানুয়ারি মাসের ১৮ জানুয়ারি এ জুটি অভিনয় করেছেন ‘শিল্পী’ শিরোনামের একটি নাটকে। যেটি মুক্তি পায় সিএমভির ইউটিউব চ্যানেলে।

স্ট্রিট সিঙ্গারের জীবন নিয়ে তৈরি এই নাটকটি দেশজুড়ে দর্শক মাতাচ্ছে। ভাইরাল হয়েছে অন্তর্জালের সব শাখায়। তুমুল জনপ্রিয়তা পেয়েছে নাটকে ঠোঁট মেলানো আফরান নিশো ও মেহজাবীনের গান। বিশেষ করে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে দর্শকদের টিকটক ও ডাবসম্যাশ এখন শীর্ষ ভাইরাল গানের একটি।

সিএমভি প্রযোজিত মহিদুল মহিম পরিচালিত ‌‘শিল্পী’ নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ২০ দিনে এটি ইউটিউবে অতিক্রম করেছে ৮০ লাখ ভিউয়ের ঘর! এরমধ্যে লাইক পড়েছে ৩ লাখেরও বেশি আর কমেন্ট পড়েছে ২০ হাজারের মতো। দেশের দ্রুততম কোটি ভিউয়ের সব রেকর্ড ভেঙে দিতে পারে। গড়তে পারে নতুন রেকর্ড।

দুই তারকার এমন সফলতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের পাশাপাশি অনেক তারকা নাটকটির প্রতি তাদের ভালোবাসার মত প্রকাশ করছেন।

উচ্ছ্বসিত আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, নির্মাতা মহিম, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পুসহ সংশ্লিষ্ট সবাই।

নির্মাতা মহিদুল মহিম বলেন, দর্শকদের ভিন্ন কিছু দেয়ার চেষ্টা বরাবরই থাকে আমার। সেই চেষ্টার মধ্যে এই কাজটির প্লট বেশ ব্যতিক্রম। স্ট্রিট সিঙ্গারদের নিয়ে আমাদের এখানে তেমন একটা কাজ হয়েছে বরে আমার জানা নেই। ফলে নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী। এটাও ঠিক, নাটকটির চলমান গতি আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। মানুষ এভাবে নাটকটিকে হৃদয়ে তুলে নেবেন, বুঝিনি।

‘‌শিল্পী’র এই সফলতার জন্য মহিম কৃতজ্ঞতা জানিয়েছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরীর প্রতি। তার মতে, দুজনের অসাধারণ অভিনয় ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না।

সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী বলেন, নাটকটির এমন জনপ্রিয়তায় আমরা উচ্ছ্বসিত। এজন্য কৃতজ্ঞতা জানাই দর্শকদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রেকর্ড গড়ার পথে নিশো-মেহজাবীনের ‘শিল্পী’

আপডেট টাইম : ০২:১৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১