ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কয়েকটি ভাষায় নির্মিত হবে নেত্রী: দ্য লিডার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৬ বার
হাওর বার্তা ডেস্কঃ নেত্রী দ্য লিডার’ সিনেমায় ভারতের বেশকিছু বড় অভিনেতার অংশগ্রহণের খবর এরইমধ্যে প্রকাশ্যে এসেছে। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন বর্ষা, যার দেহরক্ষী হিসেবে অভিনয় করবেন অনন্ত জলিল।  গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মুনসুন ফিল্মস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চিত্রনায়ক অনন্ত জলিল।

এ সময় তিনি জানান, ছবিতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনাও করছেন তিনি। যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমায় থাকছেন আরও দু’জন পরিচালক। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস।

সিনেমার গল্প সম্পর্কে অনন্ত বলেন, আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেটকে।

সেখানে এক নেতা মারা যাওয়ার পর, পার্টির সম্মতিতে তার মেয়ে নেত্রী হন। তাকে নিয়েই সিনেমার গল্প এগোবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ‘নেত্রী: দ্য লিডার’র শুটিং শুরু হবে। চারদিন শুটিংয়ের পর তারা যাবেন সিলেটে। বাংলাদেশ, ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে ছবির শুটিং হবে।

এসময় জানানো হয়, কয়েকটি ভাষায় নির্মিত হবে ‘নেত্রী: দ্য লিডার’ ছবিটি। এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন- প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। পাশাপাশি তুরস্কের বেশ ক’জন অভিনয়শিল্পীকেও দেখা যাবে বলে জানান অনন্ত জলিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কয়েকটি ভাষায় নির্মিত হবে নেত্রী: দ্য লিডার

আপডেট টাইম : ০২:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১