ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সুরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দর্শকপ্রিয় তামিল অভিনেতা সুরিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দক্ষিণের এই তারকা রোববার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুরিয়া লিখেন- আমি করোনাভাইরাসে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমার চিকিৎসা চলছে। আমরা বুঝতে পারছি, এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। কিন্তু আতঙ্কিত হওয়া যাবে না। এখন নিরাপত্তা ও সতর্কতা জরুরি। এই দুর্যোগে চিকিৎসকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সুরিয়ার সঙ্গে নির্মাতা রাজশেকড় পান্ডানিয়ার ব্যক্তিগত বন্ধন অনেক দৃঢ়। এ নির্মাতা আরেক টুইটে লিখেছেন, সুরিয়া ভাই এখন ভালো আছেন, চিন্তার কিছু নেই।

গত নভেম্বরে মুক্তি পেয়েছে সুরিয়া অভিনীত ‘সুরারাই পোট্রু’। দর্শক-সমালোচকের বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। অভিনেতা আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত সুরিয়া

আপডেট টাইম : ০২:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১