ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুর্ঘটনার শিকার আল্লু অর্জুনের প্রিয় গাড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১৫ বার

 হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তাকে বলা হয় ‘স্টাইলিশ স্টার’। গেল নভেম্বরে এই অভিনেতা তার নতুন সিনেমা ‘পুষ্পা’র শুটিংয়ের জন্য ভারতের অন্ধপ্রদেশের রামপাচদাভারামে পৌঁছে। কিন্তু সম্প্রতি সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন আল্লু অর্জুন ও তার ৭ কোটি রুপি দিয়ে কেনা ‘ফ্যালকন’ ভ্যানিটি ভ্যান গাড়িটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ভ্যানিটি ভ্যানটির চালক ব্রেক করার সময় অন্য একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে খাম্মাম পল্লী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

২০১৯ সালে আল্লু অর্জুন ৭ কোটি রুপি দিয়ে ‘ফ্যালকন’ ভ্যানিটি ভ্যানটি কেনেন। বিলাসবহুল ভ্যানটিতে রয়েছে বেডরুম, বাথরুম, হোম থিয়েটার, মিনি জিমনেশিয়াম, ড্রয়িং রুম, কিচেনসহ নানা সুবিধা, যা মোটেও পাঁচ তারকা হোটেলের চেয়ে কম নয়।

নতুন ছবি ‘পুষ্পা’তে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করছেন আল্লু। সুকুমার পরিচালিত ‘পুষ্পা’র জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে ছবিটির লভ্যাংশের অংশীদারও থাকছেন আল্লু অর্জুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দুর্ঘটনার শিকার আল্লু অর্জুনের প্রিয় গাড়ি

আপডেট টাইম : ০২:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১