ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আল্লু অর্জুনের অপেক্ষায় সাঈ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জরেকরের মেয়ে সাঈ মঞ্জরেকর। বলিউডের জনপ্রিয় ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন তিনি। ‘মেজর’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে গত মাসে গুঞ্জন উঠে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সাঈ। এটি পরিচালনা করবেন কোরাতলা শিবা। যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখ খুলেননি এই অভিনেত্রী। অবশেষে এই গুঞ্জন নিয়ে সাঈ কথা বলেছেন টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে।

সাঈ মঞ্জরেকর বলেন—‘‘এই গুঞ্জন যদি সত্যি হতো তবে ভালো হতো। কারণ আল্লু অর্জুন আমার প্রিয় অভিনেতা। তেলেগু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর কিছু তেলেগু সিনেমা দেখার সিদ্ধান্ত নিই। তারপর রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমাটি দেখি। আমি আল্লু অর্জুনের অভিনয় ও নাচ দেখে বিস্মিত হয়েছি। এটি অসাধারণ ছিল। আশা করি, খুব শিগগির তার সঙ্গে কাজের সুযোগ পাব। আপাতত সেই অপেক্ষায় আছি।’’

২০০৮ সালে মুম্বাই হামলায় মারা যান মেজর সন্দ্বীপ উন্নিকৃষ্ণান। তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘মেজর’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন আদিবি। শশী কিরান টিকা পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাঈ। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

সাঈ মঞ্জরেকর বলেন—‘‘এটি চমৎকার একটি সিনেমা হতে যাচ্ছে। ‘মেজর’ সিনেমাটি যে ভাষায়ই নির্মিত হোক না কেন তা মানুষের মন নাড়িয়ে দেবে। এই সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে পেরে আমি খুবই আনন্দিত।’

জি. মহেশ বাবু এন্টারটেইমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘মেজর’। এটি প্রযোজনা করছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। আগামী ২ জুলাই তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আল্লু অর্জুনের অপেক্ষায় সাঈ

আপডেট টাইম : ১২:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১