ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওনের বিরুদ্ধে এবার প্রতারণার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৬ বার

 হাওর বার্তা ডেস্কঃ টাকা নিয়েও অনুষ্ঠানে না যাওয়ায় বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভারতের কেরালার বাসিন্দা আর শিয়াস। মামলায় অভিযোগ— ২৯ লাখ রুপি নিয়েও দু’টি অনুষ্ঠানে অংশ নেননি সানি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) মামলাটি তদন্তের অংশ হিসেবে পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। তবে সানি এ ব্যাপারে কি বলেছেন, তা জানায়নি কোচি পুলিশ।

পুলিশ জানিয়েছে, আর শিয়াস নামে এক ব্যক্তি প্রথমে কেরালা পুলিশের সাধারণ শাখায় সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ সেটা প্রাথমিক তদন্ত করে অপরাধ দমন শাখায় স্থানান্তর করে।

আর শিয়াস জানিয়েছেন, সানি লিওন তার কাছ থেকে দুটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ২৯ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। সেই টাকা অগ্রিম পরিশোধও করা হয়। তবে চুক্তি অনুযায়ী সেই অনুষ্ঠানে যাননি সানি। টাকাও ফেরত দেননি। বাধ্য হয়ে তিনি প্রতারণার মামলা করেছেন।

এর আগে মুম্বাইয়ের হাইকোর্টে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মডেল পূজা মিশ্র। এছাড়া দিল্লির যুবক পুনীত আগারওয়ালও সানির বিরুদ্ধে মামলা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সানি লিওনের বিরুদ্ধে এবার প্রতারণার মামলা

আপডেট টাইম : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১