ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার প্লামার মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে তিনি মারা যান। তার বয়স ছিল ৯১ বছর।

‘‌দ্য সাউন্ড অব মিউজিক’‌-এর ক্যাপ্টেন ভন হিসেবেই বিশ্ব তাকে চেনে।

বিবিসি জানিয়েছে, শুক্রবার সকালে কানেকটিকাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্লামার। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী এলাইন টেলর।

২০১২ সালে ‘‌বিগিনার্স’‌ ছবির জন্য অস্কার পেয়েছিলেন ক্রিস্টোফার প্লামার। এছাড়া ২০১০ সালে ‘দ্য লাস্ট স্টেশন’ এবং ২০১৮ সালে ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’র জন্য মনোনীত হয়েছিলেন এ অভিনেতা।

১৯৫৮ সালে ‌‘স্টেজ স্ট্রাক’ দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর টানা ৫০ বছর অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ এর ক্যাপ্টেন ভনের চরিত্র তাকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দিয়েছিল।

১৯৯৯ সালে ‘‌দ্য ইনসাইডার’‌, ২০০১ সালে ‘‌অ্যা বিউটিফুল মাইন্ড’ তার ক্যারিয়ারে উল্লেখ্য মাইলস্টোন। ‌

কানাডার এক ‘রাজকীয়’ পরিবারে ১৯২৯ সাল জন্মগ্রহণ করেন ক্রিস্টোফার প্লামার। কানাডার তৃতীয় প্রধানমন্ত্রী জন অ্যাবটের নাতি ছিলেন তিনি। টরোন্টো শহরে বেড়ে ওঠেন তিনি। ছোটবেলা থেকেই ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি সমান দক্ষ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অস্কারজয়ী কানাডিয়ান অভিনেতা ক্রিস্টোফার আর নেই

আপডেট টাইম : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১