ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনন্ত-বর্ষার নতুন ছবিতে ভারতের ৩ জনপ্রিয় অভিনেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্মাণচলতি ‘দিন: দ্য ডে’র পর নতুন আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এ ছবির নাম ‘নেত্রী: দ্য লিডার’। ছবিটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্তও অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এ ছবির মাধ্যমে ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতাকে এক করছেন অনন্ত। এদের মধ্যে একজন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং। মূলত তিনি খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি।

আরেকজন ভোজপুরী অভিনেতা রবি কিষান। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান এ অভিনেতা। ২১০২ সালে ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন তিনি। রবি কিষান বর্তমানে ভারতের সংসদ সদস্য। তবে অভিনয়েও নিয়মিত তিনি। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি : দ্য রেসার’, ‘মারজাভান’, ‘বাটলা হাউজ’ ইত্যাদি।

তৃতীয় অভিনেতা হচ্ছেন প্রদীপ রাওয়াত। তিনিও দক্ষিণ ভারতীয় অভিনেতা। তবে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন হিসাবেই বেশি পরিচিত। এ অভিনেতার ঝুলিতেও রয়েছে অনেক হিট ছবি।

এবার এই তিন অভিনেতাকে অনন্ত জলিল প্রযোজিত ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে তিনজনের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত।

তিনি বলেন, ‘আমি আগেই বলেছি– যে ছবিই নির্মাণ করি না কেন, সব সময় চমক থাকবে। সেটারই ধারাবাহিকতা এটি। ভারতীয় এ তিন অভিনেতার বিষয়টি চূড়ান্ত করেছি। শিগগির ছবিটির শুটিং শুরু করব আমরা।’

ছবিটি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট। আমাদের এ নতুন ছবিতে তিনজন বিশ্বখ্যাত অভিনেতা কাজ করছেন। শিগগির এ নিয়ে বিস্তারিত জানাব।’

এদিকে বাংলাদেশি ছবিতে প্রথমবার অভিনয় প্রসঙ্গে কবির সিং ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি আমার চল্লিশতম সিনেমা। আমি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করছি, যে একজন সন্ত্রাসী হয়ে বিভিন্ন কলকাঠি নাড়ে। আশা করছি এটি আমার জন্য মাইলফলক হবে।’

আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ ছবি বিষয়ে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অনন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অনন্ত-বর্ষার নতুন ছবিতে ভারতের ৩ জনপ্রিয় অভিনেতা

আপডেট টাইম : ০৪:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১