ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঝুঁকি জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি: আসিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন মাইনুল আহসান নোবেল। এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি।

সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল। পরিণত হন বহুল চর্চিত নামে। শুরুতে ভক্তরা নোবেলের পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে তারাও সরে যান। নোবেলের কাণ্ডজ্ঞানহীম কর্ম এজন্য দায়ী! খুব অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। যদিও পরবর্তীতে নিজের কাণ্ডজ্ঞানহীন কর্মের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ইদানীং মৌলিক গানে মনোযোগী হয়েছেন নোবেল। একটি প্রযোজনা প্রতিষ্ঠানও তাকে কাজের সুযোগ করে দিয়েছে।

গত বছরের শেষের দিকে আসিফ আকবরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নোবেল। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি আসিফকে। এবার নোবেলের গায়কিতে মুগ্ধতার কথা জানালেন গানের এই যুবরাজ। আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন—‘এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কি করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশীপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশী! নোবেলের নাট-বল্টুর সমন্বয়টা আদৌ হবে কিনা জানি না। এখন এই মূহুর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি। কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।’

নোবেলের কণ্ঠে আসিফ তার পুরোনো দম খুঁজেন। বিষয়টি উল্লেখ করে আসিফ লিখেছেন—‘নোবেলের কণ্ঠে নিজের পুরোনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভালো লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনি নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়। ঝুঁকি জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি, শুধু তার তেজস্বী গায়কির জন্য। নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠান্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঝুঁকি জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি: আসিফ

আপডেট টাইম : ০৩:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১