ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছকে বাঁধা স্পর্শিয়া, মাস্টারমাইন্ড তাহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ টেলিভিশন, ইউটিউব ছাপিয়ে এখন দর্শক ঝুঁকছে ওটিটি প্লাটফর্মের দিকে। সম্প্রতি আলোচনায় আসা দুটি ওয়েব ফিল্ম যেন সেই আভাসই দিলো। সেই ধারাবাহিকতায় চলতি মাসে সিনেমাটিক প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে আরও একটি নতুন ওয়েব ফিল্ম ‘ছক- দ্য মেজ’। এটি পরিচালনা করেছেন ‘সাপলুডু’ খ্যাত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এখানে জুটি বেঁধে প্রথমবারের মত অভিনয় করেছেন তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া।

‘ছকের বাইরে, দুনিয়া নাইরে; সবাই ছকের পুতুল’ এমনই এক স্লোগানে সদ্য উন্মুক্ত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। আর তা প্রকাশ্যে আসতেই বইতে শুরু করে প্রশংসার ফুলঝুড়ি। রীতিমত সেই পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তা হবারই কথা, কারণ- পোস্টারে দেখা মিলেছে সেই চিরচেনা রোমান্টিক অবয়বের বাইরে এক নতুন তাহসানকে; যেমনটি এর আগে দেখা যায়নি। এক ভিন্ন তাহসান, যার পিস্তল হাতে ভয়ংকর কিছু করার ছক আঁকা।

অন্যদিকে, তার সামনে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন স্পর্শিয়া; যার কোমড়েও রয়েছে পিস্তল। তিনিও যেন আঁকছেন ভিন্ন কোনো ছক।

নির্মাতা গোলাম সোহরাব দোদুল বাংলাদেশ জার্নালকে বলেন, ‘গল্প-কাহিনি সম্পর্কে কিছুই বলতে চাই না। শুধু এটুক বলবো, এটা পুরোপুরি ক্রাইম-থ্রিলারধর্মী কন্টেন্ট। এখানে রোমান্সের কোনো সুযোগ নেই। আন্ডারওয়ার্ল্ডের গল্পে দর্শকরা এক ভিন্ন তাহসানকে দেখবে। যেমনটা আগে দেখেনি।’

তিনি আরও বলেন, ‘তাহসান খুবই পাংচুয়াল। সে সচরাচর যে ধরণের চরিত্র করে সেখান থেকে বের হয়ে নিজেকে অনেকটা ভেঙে আমার ‘ছক’ এ কাজ করেছে। ‘ছক’ এর জন্য সে অনেকটা সময় নিয়েছে এবং নিজেকে অনেক ভেঙেছে। রোমান্টিক ইমেজের বাইরেও যে তাহসান অনন্য, সেটা দর্শকরা এবার উপলব্ধি করতে পারবেন। আমি মুগ্ধ তার উপর। আর স্পর্শিয়া তো খুবই ডেডিকেটেড শিল্পী, অসাধারণ অভিনেত্রী। সেও তার সেরাটা দিয়েছে।’

‘ছক- দ্য মেজ’ নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এই কাজটা করতে আমার কষ্ট হয়েছে শুটিংয়ের সময়। কারণ, তখন আমার পা ভাঙা ছিলো। কষ্ট হলেও কাজটা করেছি। এটা একটা আনপ্রেডিক্টেবল গল্প যেখানে আমার আর তাহসান ভাই, দুজনের চরিত্রই আনপ্রেডিক্টেবল। ছক-টা আসলে কী, সেটার জন্য ফিল্মটা দেখতে হবে শেষ পর্যন্ত।’

লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত এই সিনেমাটি তাদের ওটিটি প্লাটফর্ম সিনেমাটিক অ্যাপে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। এখানে তাহসান ও স্পর্শিয়া ছাড়া আরও অভিনয় করেছেন দীপক সুমন, সজিব, প্রণীল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ছকে বাঁধা স্পর্শিয়া, মাস্টারমাইন্ড তাহসান

আপডেট টাইম : ০৩:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১