ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলি-আনুশকার মেয়ের ছবি প্রকাশ, জানা গেলো নাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ কন্যাসন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জন্মের ২১ দিন পরে প্রথমবার ছবি প্রকাশ পেল তার কন্যার। কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আজ মেয়ের সাথে নিজেরদের ছবি আপলোড করেছেন, জানিয়েছেন মেয়ের নামও।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আবেগঘন এক পোস্টে আনুশকা লিখেছেন, ভালবাসা, উপস্থিতি এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা একসাথে পথ চলছিলাম। তবে এই ছোট্ট ভামিকা সেই পথচলাকে একেবারে নতুন স্তরে নিয়ে গেছে!

ভক্তদের দেওয়া ‘আনভি’ নয়, বিরাট-আনুশকার মেয়ের নাম ‘ভামিকা’। বাবা ও মায়ের নামের মিলনেই নাম পেল তাদের প্রথম সন্তান। বিরাটের নাম দিয়ে শুরু হয়ে আনুশকার নামে শেষ হল ‘ভামিকা’।

পোস্টে আনুশকা আরো বলেন, কয়েক মিনিটের ব্যবধানে অশ্রু, হাসি, উদ্বেগ, পরমানন্দের অভিজ্ঞতা হয়েছে! ঘুম অধরা, তবে আমাদের হৃদয়টা খুবই পরিপূর্ণ!

গত জানুয়ারির ১১ তারিখে বিরাট ও আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে শিশু কন্যাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কোহলি-আনুশকার মেয়ের ছবি প্রকাশ, জানা গেলো নাম

আপডেট টাইম : ০২:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১