ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পর্দা করছি, মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই: সুজানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ২০০১ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘সুজানা’স ক্লোজেস’ নিয়ে ব্যস্ত সুজানা। সম্প্রতি অংশ নিয়েছেন ওয়েডিং ফেস্টিভ্যালে। ঈদ, পহেলা বৈশাখসহ বিভিন্ন দিবসে নিজের ফ্যাশন হাউস নিয়ে ফেস্টিভ্যালে অংশ নেন সুজানা। অ্যাকাউন্টিং পড়াশোনা করা এ অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। শোনা যাচ্ছে দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সুজানা।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি আসলে দুবাইতে সেটেলড না, আমার সুজানা’স ক্লোজেটের কালেকশনগুলো দুবাই থেকেই নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। এখনো নিজেকে ডিজাইনার বলব না কারণ, আমি শুরু করেছি মাত্র তিন বছর হয়। হ্যা, ডিজাইন করতে আমার ভালো লাগে।’

মিডিয়াতে ফেরার সম্ভাবনা কী একেবারেই নেই? উত্তরে সুজানা জাফর বলেন, ‘না, আমি মন থেকে ছেড়েছি। কেউ আমাকে বলেনি, আমিই ছেড়েছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই। পর্দা করে মিডিয়াতে কাজ করা কখনোই সম্ভব না। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। এটা আমি চিন্তাই করি না, আমি আবার মিডিয়াতে ব্যাক করব।’

ভক্তদের উদ্দেশে সাবেক এ লাক্স সুন্দরী বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুই বছর হলো মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছি। মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পর্দা করছি, মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই: সুজানা

আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১