ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিমির জন্য ইন্টারন্যাশনাল পাত্র খুঁজছেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী-নুসরাত জাহান সহকর্মীর বাইরেও দুজন বেশ ভালো বন্ধু। দুজন দুজনার খুবই ঘনিষ্ঠ। নুসরাতের বিয়ের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মিমি। নিজ হাতে করেছেন অনেক কাজ। পাশাপাশি আড্ডায় মেতে উঠেছিলেন জিজু নিখিলের সঙ্গেও।

বান্ধবী নুসরাতের বিয়ের পর মিমির বিয়ে নিয়ে আওয়াজ উঠেছিল টলিপাড়ায়। কিন্তু সেটি আর ধোপে টেকেনি। এবার বান্ধবী মিমির জন্য পাত্র খুঁজছেন নুসরাত। পাত্রের লুক হবে ইন্টারন্যাশনাল। আর অবশ্যই হতে হবে বাঙালি। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

রচনা ব্যানার্জির উপস্থাপনায় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ এর বিশেষ একটি পর্বে অংশ নিয়েছিলেন নুসরাত-মিমি।তাদের সঙ্গে ছিলেন তনুশ্রী, পায়েল সরকার, অনীক ধর, কাঞ্চন মল্লিকসহ অনেকে। অনুষ্ঠানের চিত্রায়ণে বেশ খোশমেজাজে ছিলেন তারকারা।

এদিকে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের খবরে আলোচনায় নুসরাত। এসবে একদম কর্ণপাত না করে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সামনে পশ্চিমবঙ্গে নির্বাচন। অভিনয়ের পাশাপাশি তাই রাজনীতির মাঠও সমান তালে সামলিয়ে যাচ্ছেন মিমি-নুসরাত।

বাংলাদেশ জার্নাল/আইএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিমির জন্য ইন্টারন্যাশনাল পাত্র খুঁজছেন নুসরাত

আপডেট টাইম : ০৩:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১