ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক বছর আগেই কি বিয়ে করেছেন পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র জগতে নায়িকা পপির কাছের কিছু মানুষ জানিয়েছেন, প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। রাজধানীর বারিধারায় নতুন আলিশান ফ্ল্যাটে ওঠার পর তাকে ঘিরে এমন গুঞ্জনই এখন মিডিয়াপাড়ায় চাউর হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) পপির তিনটি নম্বরের একটি খোলা পেলেও সেটি রিসিভ করেন তার ছোট বোন ফারজানা। পপিকে চাইলে ফারজানা জানান, তিনি ঢাকার বাইরে আছেন এবং পপি ঢাকায়। পপির এই নম্বরটি এখন তিনিই ব্যবহার করেন। বিবাহিত জীবন কেমন কাটছে পপির এ কথা জানতে চাইলে কিছুক্ষণ চুপ থেকে ফারজানা জানতে চান, পপির বিয়ের খবর কীভাবে পেলাম। তাকে বলা হয় বিশ্বস্ত একটি সূত্র থেকে পেয়েছি। জবাবে ফারজানা বলেন, ‘বোনের বিয়ের খবর আমিই জানি না আর আপনারা জানেন, এটি কোনো কথা! আমার বোন কোনো বিয়ে করেনি, সব মিথ্যা আর বানোয়াট। ’

শোনা যাচ্ছে, ওই প্রকৌশলী এর আগে আরও দুটি বিয়ে করেন। তিনটি সন্তানও রয়েছে তার।

পপি দীর্ঘদিন ধরে নিউ ইস্কাটনের গাউছনগরে একটি ভাড়া বাসায় বাবা-মা, ভাই-বোন নিয়ে থাকতেন। কয়েক মাস আগে বারিধারা ডিওএইচএসের একটি আলিশান ফ্ল্যাটে উঠেছেন তিনি। তখনই চলচ্চিত্র জগতের মানুষসহ সবার প্রশ্ন ছিল পপির হাতে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রসহ অন্য কোনো কাজ নেই, কিন্তু তিনি এমন দামি ফ্ল্যাট কিনলেন কীভাবে?

গুঞ্জন আছে, ওই প্রকৌশলীই নাকি পপিকে ফ্ল্যাটটি উপহার দিয়েছেন। ওই প্রকৌশলী এর আগে আরও দুটি বিয়ে করেন। তিনটি সন্তানও রয়েছে তার।

জানা গেছে, ওই প্রকৌশলীর কাকরাইলে একটি কমার্শিয়াল টাওয়ার রয়েছে। যাতে আছে একটি মার্কেট ও কিছু ফ্ল্যাট। চলচ্চিত্র জগতে পপির ঘনিষ্ঠজনরা আরও জানান, ওই প্রকৌশলী পপির সঙ্গে থাকেন না। আগের স্ত্রীদের সঙ্গেই থাকেন। তবে পপির বাসায় তার যাওয়া-আসা রয়েছে।

গত বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোপন বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে পপি বলেছিলেন, ‘বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তারা যেন পাপ করছেন। এই শুরুটা গোপনে বা লুকিয়ে করার কোনো মানে হয় না। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব। ’

চলচ্চিত্রকারদের প্রশ্ন, পপির ভাবনা যদি এমনই হয়, তাহলে বিয়ের কথা লুকিয়ে তিনি এখন কি করলেন?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এক বছর আগেই কি বিয়ে করেছেন পপি

আপডেট টাইম : ০২:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১