ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বছরের শুরুতে নতুন তিন সিনেমায় রোশান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের তরুণ প্রজন্মের নায়ক জিয়াউল রোশান। ইতোমধ্যে বেশ কিছু ছবিতে অভিনয় করে নিজের মেধার জানান দিয়েছেন তিনি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রক্ত’, ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’ ও ‘বেপরোয়া’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘মেকআপ’, ‘সাইকো’, ‘অপারেশন সুন্দরবন’।

সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ ও ‘মুখোশ’ নামের দুটি সিনেমার চলছে শুটিং। যার একটিতে রোশানের নায়িকা মাহিয়া মাহি, অন্যটিতে পরীমনি।

এদিকে নতুন বছরের শুরুতে আরও তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান। গতকাল ২১ জানুয়ারি এফডিসিতে এক মহরতের মাধ্যমে এই তিন ছবির ঘোষণা এসেছে।

সেখানে জানানো হয়, সিনেমা তিনটির নাম ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’। তিনটিই পরিচালনা করবেন শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্ম’র অন্যতম অংশীদার মো. ইকবাল।

মহরত অনুষ্ঠানে রোশানকে নিয়ে তিন সিনেমা পরিচালনা প্রসঙ্গে ইকবাল বলেন, ‘নতুন প্রজন্মের নায়কদের মধ্যে খুবই সম্ভাবনাময় রোশান। তাই তাকে নিয়ে তিনটি সিনেমা করতে যাচ্ছি। সবগুলো সিনেমা আমিই পরিচালনা করব। এরমধ্যে গুলশানের চামেলী সিনেমাটি আমার প্রযোজনা প্রতিষ্ঠান সুনান ফিল্মস থেকে আসবে। বাকি দুই সিনেমা ফাইটার আর রিভেঞ্জ আসবে জে প্রোডাকশন ও অনুরাগ প্রোডাকশন নামে দুটি নতুন প্রযোজনা সংস্থা থেকে। নতুন দুই প্রযোজক আমার বন্ধু। ছবিগুলোর চিত্রনাট্য লিখেছেন দোলোয়ার হোসেন দিল ও আবদুল্লাহ জহির বাবু।’

নতুন সিনেমা তিনটিতে রোশানের বিপরীতে নায়িকা হিসেবে কারা কাজ করবেন সেটি এখনো নিশ্চিত নয়। তবে গুলশানের চামেলী সিনেমায় একজন ভারতীয় অভিনেত্রীর কথা ভাবছেন পরিচালক ইকবাল।

এদিকে একসঙ্গে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বসিত রোশান। তিনি বলেন, ‘এখন যারা নিয়মিত ছবি করছেন তাদের মধ্যে ইকবাল ভাই অন্যতম সফল প্রযোজক। তার সিনেমায় কাজ করা আমার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট। গল্পগুলো শুনে আমার খুব পছন্দ হয়েছে। ছবিগুলোতে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে আমাকে। আশা করছি ভালো ভালো তিনটি ছবি দর্শকদের উপহার দিতে পারব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বছরের শুরুতে নতুন তিন সিনেমায় রোশান

আপডেট টাইম : ০৪:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১