ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডিপজলের বিয়ে, কনে বললেন বয়স ফ্যাক্ট না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বরের বেশে ঢাকাই ছবির খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর পাশেই বধূ বেশে এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা মৌ খান। অবাক করা ব্যাপার, তবে কী সত্যিই বিয়ের পিঁড়িতে বসলেন ডিপজল-মৌ!

না, একদমই না। তারা বিয়ের পিঁড়িতে বসলেও এটি সত্যিকারের বিয়ে নয়। মানুষ কেন অমানুষ ছবিতে ডিপজল-মৌয়ের এই বিয়ে দেখবেন দর্শক। বর্তমানে সাভারে ডিপজলের বাড়িতে ছবিটির শুটিং চলছে। ১৮ জানুয়ারি এই বিয়ের দৃশ্যধারণের শুটিং হয়। ডিপজল-মৌয়ের বিয়ের দৃশ্যের কিছু স্থিরচিত্র নায়িকা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ডিপজল-মৌয়ের বয়সের ব্যবধান বেশ। দর্শক এই বিয়ে কীভাবে নেবেন? বিষয়টি নিয়ে মৌ বলেন- এই ছবির গল্পই হলো হিরো। আমার দৃঢ় বিশ্বাস দর্শক ছবিটি খুব পছন্দ করবেন।

ছবিতে নিজের চরিত্র নিয়ে প্রতিশোধের আগুন খ্যাত নায়িকা বলেন, গল্পে আমি ধনী পরিবারের মেয়ে। তবে খুব সাধারণ জীবনযাপন পছন্দ করি। ফলে বিলাসিতায় গা না ভাসিয়ে গ্রামের একটি স্কুলে চাকরি নেই। শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রয়াসে কাজ করতে থাকি। সমাজের জন্য কিছু করার প্রয়াস থাকে।

বিয়ের প্রসঙ্গে মৌ খান আরো বলেন, ছবিটি ত্রিভুজ প্রেমের গল্পের। ঘটনার এক পর্যায়ে ডিপজল ভাইয়ের সঙ্গে আমার ভালোবাসা ও বিয়ে হয়।

কিন্তু…? থামিয়ে দিয়ে মৌ বলেন, দেখুন এই ছবির গল্পটাই ভিন্ন। ডিপজল ভাইয়ের সঙ্গে বয়সের যে ব্যবধান এটা মোটেও দর্শকের খারাপ লাগবে না। আমি নিজেই ইমপ্রেস গল্প শুনে। ভালোবাসা তো বয়স দিয়ে হয় না। বয়স আসলে ফ্যাক্টর না। আমরা প্রতিবেশী দেশসহ বাইরের দেশের অনেক ছবির উদাহরণ দিতে পারি। তবে কোনো এক অজানা কারণে আমাদের দেশে এধরনের গল্পের ছবি হয় না।

তিনি বলেন, ডিপজল ভাইয়ের ছবি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। ছবিটির প্রযোজক হিসেবেও আছেন তিনি। আর পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর সাহেবের মতো গুণী নির্মাতা। আমার বিপরীতে আরো দেখা মিলবে চিত্রনায়ক জয় চৌধুরীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ডিপজলের বিয়ে, কনে বললেন বয়স ফ্যাক্ট না

আপডেট টাইম : ০৬:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১