ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফের পপির বিয়ের গুঞ্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল এ নায়িকার।

শাকিল-পপি জুটির জনপ্রিয়তার সূত্র ধরেই এ গুঞ্জন ছড়িয়েছিল বলে ধারণা ফিল্মপাড়ার অনেকের। তারপর বিয়ে করে সংসারী হয়েছেন শাকিল খান। কিন্তু এখনও অবিবাহিত রয়েছেন পপি।

গেল বছর মাঝের দিকে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। দুই বছর প্রেম করে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বিয়ে করেন জায়েদ-পপি। এমন কথাও শোনা গিয়েছিল সে সময়। যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

সম্প্রতি নতুন করে আবার পপির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে ফিল্মপাড়ায়। গত বছর ‘ভালোবাসার প্রজাপতি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন পপি। তারপর থেকে কোথাও দেখা যাচ্ছে না এ অভিনেত্রীকে। নতুন কোনো আপডেট নেই তার সামাজিক যোগাযোগমাধ্যমেও। তা থেকেই ফিল্মপাড়ার অনেকে ধারণা করছেন, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়েছেন পপি। থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে। নাম প্রকাশ না করার শর্তে ফিল্মপাড়ার একজন জানান, বিয়ে হয়েছে কিনা জানি না। তবে পপি তার বয়ফ্রেন্ডের দেওয়া ফ্ল্যাটে থাকছেন। পপির নতুন বয়ফ্রেন্ড প্রবাসী ব্যবসায়ী।

গুঞ্জন প্রসঙ্গে জানতে পপির ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে। নতুন করে পপিকে নিয়ে ওঠা গুঞ্জন ধোপে টিকবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপি। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফের পপির বিয়ের গুঞ্জন

আপডেট টাইম : ০৭:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১