ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হিরানির সিনেমায় শাহরুখ খানের নায়িকা, যা বললেন তাপসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শেষ পর্যন্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর শুটিং শুরু করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ প্রায় দুই বছর পর আবারো শুটিং সেটে ফিরেছেন তিনি। এ নিয়ে ভক্তদের উৎসাহ-উত্তেজনার শেষ নেই।

চলতি বছরেই আরও একটি সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে কিং খানের। সেটি নির্মাণ করবেন বলিউডের সুপারস্টার পরিচালক রাজকুমার হিরানি। অনেকদিন ধরেই দুজনের একসঙ্গে কাজ করার কথা। কিন্তু সেটা হয়ে উঠেনি ব্যাটে বলে না মেলায়।

অবশেষে মিটছে সব প্রতিবন্ধকতা। এবার ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’খ্যাত
নির্মাতা হিরানির সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করা নিয়ে গুজব উঠেছে অভিনেত্রী তাপসী পান্নুর।

বলিউডভিত্তিক গণমাধ্যমগুলো বেশ জোরেসোরেই বলছে, শাহরুখের নায়িকা হতে যাচ্ছেন এবার তাপসী। তবে বিষয়টি এখনো গুজব-গুঞ্জনেই আটকে আছে।

সম্প্রতি বলিউড হাঙ্গামা এ নিয়ে তাপসীকে প্রশ্নও করেছে। জবাবে তিনি তেমন আশা জাগানিয়া কিছু শোনাতে পারেননি। নায়িকা জানান, ‘আমি কোনো সিনেমায় চুক্তি করার সঙ্গে সঙ্গেই সবাইকে তা জানাতে পছন্দ করি। আমি যদি সত্যিই সিনেমায় চুক্তিবদ্ধ হতাম তাহলে আমাকে প্রশ্নই করার দরকার হতো না। এই সিনেমাটি নিয়ে আমি এখনো তেমন কিছু জানি না।’

প্রসঙ্গত, এর আগে ‘বাদলা’ নামক একটি ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল শাহরুখ-তাপসীর। তবে সিনেমাটিতে অভিনয় করেননি শাহরুখ। তিনি ছিলেন প্রযোজকের ভূমিকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হিরানির সিনেমায় শাহরুখ খানের নায়িকা, যা বললেন তাপসী

আপডেট টাইম : ০৪:০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১