ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

স্পর্শিয়াকে নিয়ে নিরবের ‘ফিরে দেখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন অনেক আগেই। এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। দীর্ঘদিন পর নিজের পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয়ও করবেন। এই সিনেমায় নায়ক হিসেবে নিরবের নাম ঘোষণা করেছেন আগেই। এবার নায়িকার নাম ঘোষণা করলেন রোজিনা।

‘ফিরে দেখা’ নামের এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া। চলতি অর্থ বছরে এই সিনেমা সরকারি অনুদান পেয়েছে। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করবেন রোজিনা। পরিচালনার পাশাপাশি এর কাহিনিও রচনা করেছেন তিনি।

রোজিনা রাইজিংবিডিকে বলেন, ‘‘মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করছি। বাস্তব ঘটনা অবলম্বনে ‘ফিরে দেখা’ নির্মিত হবে। আমার নানাবাড়ি গোয়ালন্দ আর দাদাবাড়ি রাজবাড়ী। এর মাঝের একটি বাড়িতে মুক্তিযুদ্ধের একটি ঘটনা ঘটে। এ ঘটনাই গল্পে উঠে আসবে। এখানে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করব।’

১৯৭৮ সালে ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয় রোজিনার। সিনেমাটি পরিচালনা করেন এফ কবির চৌধুরী। এর পরে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’সহ তার অভিনীত অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল হয়। সর্বশেষ ২০০৬ সালে ‘রাক্ষুসী’ সিনেমায় অভিনয় করেন রোজিনা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেন মতিন রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্পর্শিয়াকে নিয়ে নিরবের ‘ফিরে দেখা

আপডেট টাইম : ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১