ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তৌসিফের মাধ্যমে মিডিয়ায় ঢুকতে চেয়েছিলেন ওই নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ছোটপর্দার এই সময়ের পরিচিত মুখ তৌসিফ মাহবুবের নামে। অভিনেতার বিরুদ্ধে থানায় জিডিও হয়েছে। শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডিটি করেছেন শামসুন্নাহার কনা নামে এক নারী। তার অভিযোগ, মডেল বানানোর কথা বলে তৌসিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় পাঁচ লাখ টাকা নিয়েছেন।

ওই নারীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি বিবাহিতা। তার দাবি, তৌসিফের মেইন ফেসবুক আইডিতে নক করে তিনি তাকে পান। কথা বলতে বলতেই তিনি এক পর্যায়ে মিডিয়াতে কাজের আগ্রহের কথা জানান। এর পরই তৌসিফ তাকে মিডিয়ায় কাজের সুযোগ দেয়ার নাম করে তার কাছ থেকে টাকা নেয়া শুরু করেন।

কনা নামে ওই নারীর কথায়, ‘কাজ করার স্বপ্ন নিয়ে কিশোরগঞ্জের বাড়ির জমি বিক্রি করে টাকা এনেছিলাম। আমি মডেলিংও করেছি। এটা আমার স্বামীও জানতেন। তাছাড়া তৌসিফকে আমি পছন্দও করতাম। তার মাধ্যমে মিডিয়াতে কাজের সুযোগ হবে ভেবেছিলাম।’

জিডিতে ওই নারী উল্লেখ করেছেন, দেড় বছর আগে তার সঙ্গে তৌসিফের পরিচয়। গত ছয় মাস আগে অভিনেতা তার কাছ থেকে একটি বিকাশ নম্বরের মাধ্যমে ২০ হাজার নেন। এরপর শাহরিয়া হোসেন নামে এক ব্যক্তির সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে (অ্যাকাউন্ট নম্বর ৩৪১০০৪৪১) বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। এরপর থেকে তৌসিফ তার সঙ্গে আর যোগাযোগ করেননি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিনেতা তৌসিফ। শামসুন্নাহার কনা নামে কোনো নারীর সঙ্গে তার পরিচয় নেই বলেও তিনি দাবি করেন। নিজের বিরুদ্ধে হওয়া জিডির ব্যাপারে ইতিমধ্যে তিনি পুলিশের সাইবার অপরাধ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ওই নারী যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারেন, তবে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।

তৌসিফ জানান, ‘গত ১২ জানুয়ারি রাতে চট্টগ্রাম থেকে ফ্লাইটে ঢাকায় নামার পর একটা ফোন কল পাই। রিসিভ করতেই ওপাশ থেকে এক নারী প্রশ্ন করেন, ‘ভাইয়া, আপনি তৌসিফ?’ জি বলছি। আমি কনা বলছি। আমি আসলে ভুল তৌসিফের সঙ্গে কথা বলে পাঁচ লাখ টাকা দিয়ে ফেলছি। আমি বললাম, আপনি ভুল করেছেন, আমার তো কিছু করার নেই। এই যুগেও এ রকম বোকামি কেন করবেন!’

তৌসিফের দাবি, ‘তারপর থেকে কন্টিনিউয়াসলি ওই নারী আমাকে ফোন দিয়েই যাচ্ছেন। আমার সঙ্গে তিনি কথা বলতে চান। আমাকে বিব্রতকর বিভিন্ন মেসেজও পাঠিয়েছেন। আমি তার একাধিক নম্বর ব্লক করে দিয়েছি। এখন শুনি তিনিই আমার বিরুদ্ধে জিডি করেছেন!’

অভিনেতা বলেন, ‘অনেক ভক্তই আমাদের ফোন করেন। শুরুতে তাকেও আমার ভক্ত ভেবেছিলাম। কিন্তু তিনিই যে আমার সম্মানহানি করবেন, এটা ভাবিনি! শুধু আমি না, আমার অঙ্গনের সবাই ঘটনাটি শুনে অবাক হয়েছেন। আমি যে টাকা নিয়েছি এটার প্রমাণ দিতে হবে তাকে। বিষয়টা তো এমন না যে মন চাইল বলে ফেললাম। তিনি যদি উপযুক্ত প্রমাণ না দেন, তবে আমি আইনি ব্যবস্থা নেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তৌসিফের মাধ্যমে মিডিয়ায় ঢুকতে চেয়েছিলেন ওই নারী

আপডেট টাইম : ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১