ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২০২১ সালে বলিউডে মুক্তি প্রতীক্ষিত সিক্যুয়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে ২০২০ সালে অনেক সিনেমাই আলোর মুখ দেখেনি। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো সিনেমা নিয়ে ব্যস্ত নির্মাতা ও কলাকুশলীরা। পাশাপাশি হলমুখী হচ্ছেন দর্শক।

সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে কিছু সিক্যুয়েলও রয়েছে। চলতি বছর মুক্তি প্রতীক্ষিত সিক্যুয়েল সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

বাধাই দো: আয়ুষ্মান খুরানা ও সানায়া মালহোত্রা অভিনীত ‘বাধাই হো’। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও হিট হয় সিনেমাটি। এটির সিক্যুয়েল ‘বাধাই দো’। এবার সিনেমায় অভিনয় করছেন রাজকুমার রাও ও ভূমি পেডনেকার। প্রথম সিনেমার মতো এটি নিয়েও আশাবাদী নির্মাতারা।

বান্টি অউর বাবলি টু: বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বান্টি অউর বাবলি’। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার সিক্যুয়েল নির্মাণ করেছে যশ রাজ ফিল্মস। মুক্তি প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয় করছেন সাইফ আলী খান, রানী মুখার্জি, সিদ্ধান্ত চতুবের্দী ও নবাগতা শর্বরী। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। আবারো সাইফ-রানী জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দশক।

সত্যমেভ জয়তে টু: জন আব্রহাম অভিনীত অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি। এতে প্রথমবারের মতো জুটি হিসেবে হাজির হবেন জন আব্রাহাম ও দিব্য খোসলা কুমার। জানা গেছে, সিনেমাটি ধামাকাদার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে জনকে। বর্তমানে মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমার শুটিং চলছে। শোনা যাচ্ছে, আসছে ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে। একই সময় সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভুল ভুলাইয়া টু: অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘ভুল ভুলাইয়া’। ২০০৭ সালে মুক্তি পায় এটি। দীর্ঘদিন ধরেই এর সিক্যুয়েল নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে চলতি বছর আসছে ‘ভুল ভুলাইয়া টু’। আনীজ বাজমি পরিচালতি এই সিনেমায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু প্রমুখ।

দোস্তানা টু: প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন ও জন আব্রাহাম অভিনীত ‘দোস্তানা’। এ বছর তুমুল সাড়া জাগানো এই সিনেমার সিক্যুয়েল মুক্তি পাবে। কার্তিক আরিয়ান, জানভি কাপুরের সঙ্গে এই সিনেমায় থাকছেন নবাগত লক্ষ্য লাওয়ানি।

হিরোপান্তি টু: টাইগার শ্রফ ও কৃতি স্যাননের প্রথম সিনেমা ‘হিরোপান্তি’। অর্ধযুগ পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। এতে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।

হাঙ্গামা টু: বলিউডে কমেডি ঘরানার সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘হাঙ্গামা’। বহুল আলোচিত এই সিনেমার সিক্যুয়েল নিয়ে এই বছরই আসছেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমাটিতে অভিনয় করছেন পরেশ রাওয়াল, শিল্পা শেঠি কুন্দ্রা, মিজান জাফ্রি, প্রণিতা সুভাস প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

২০২১ সালে বলিউডে মুক্তি প্রতীক্ষিত সিক্যুয়েল

আপডেট টাইম : ০৩:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১