ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনেতা বরুণের বিয়ের তোড়জোড় শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে অনেকদিন ধরেই তার বিয়ের গুঞ্জন উড়ছে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি তারা।

এদিকে পিংকভিলা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বরুণের বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। চলতি মাসেই শুভ কাজটি সেরে ফেলবেন বরুণ-নাতাশা। সমুদ্রের পাশে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে বিয়ের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সেখানে একটি পাঁচ তারকা হোটেলও বুকিংয়ের জন্য গিয়েছিলেন বরুণের পরিবার।

এদিকে করোনা মহামারির কারণে অতিথিদের তালিকা তুলনামূলক ছোট রাখা হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় এই বিয়েতে উপস্থিত থাকবেন। ২০০ জন অতিথির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে।

যদিও বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বরুণ ও তার পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘গত দুই বছর ধরে সবাই এই বিয়ে নিয়ে আলোচনা করছেন। এখনো কোনো কিছু পাকাপোক্ত হয়নি। বর্তমানে বিশ্বের কোনো কিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই বছরই বিয়ে করব। আমি বলতে চাইছি, খুব শিগগির বিয়ের পরিকল্পনা করছি। কিন্তু আগে সবকিছু ঠিক হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনেতা বরুণের বিয়ের তোড়জোড় শুরু

আপডেট টাইম : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১