ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সেই ভুল এবার আর করব না: শবনম ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি বিচ্ছেদ হয়েছে শবনম ফারিয়ার। বিচ্ছেদের সময় জানিয়েছিলেন যে, সাবেক স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদ হলেও যোগাযোগ থাকবে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামীতে বিয়ে করার বিষয়ে বলেন, এবার বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। সেই ভুল এবার আর করব না।

সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে শবনম ফারিয়া জানিয়েছেন, অপুর বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। বললে সামাজিক যোগাযোগমাধ্যমে আবার আমাদের দুজনকে নিয়ে নতুন করে কথা উঠবে। অপু ও আমি একই মাধ্যমে কাজ করি। কারণে–অকারণে আমাদের দেখা হবে। আমাদের বাসা একই এলাকায়, একই গলিতে। সুতরাং, অপুর সঙ্গে আমার সম্পর্ক বা যোগাযোগ বা মুখ দেখাদেখি না থাকার কোনো অপশন নেই। আমাদের দুজনের বাসা পাশাপাশি। দেখা হলে কথা হবে। তবে এখনো দেখা হয়নি।
সাবেক স্বামীর বিষয়ে তিনি জানান, দেখা যেহেতু হয়নি, তাই খোঁজখবরও জানি না। তাছাড়া এখন তো অপু আমার জীবনে নেই, তাই খোঁজখবর রাখার দরকার মনে করি না। তাকে নিয়ে কোনো মন্তব্য করা ঠিক না। কারণ, অপুর ব্যক্তিগত জীবন আছে। সে এখন সামনের দিকে এগোবে। এখন তাকে নিয়ে কোনো মন্তব্য করলে অপুর ঝামেলা হতে পারে। দরকার কী? আর সে নতুন করে জীবন শুরু করতেই পারে। এটি তার একান্তই ব্যক্তিগত ব্যাপার।

নিজের ভবিষ্যত পরিকল্পনা ও বিয়ের বিষয়ে শবনম ফারিয়া বলেন, এত তাড়াতাড়ি না। আরও পরে ভাবব। পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। সেই ভুল এবার আর করব না। বিয়ে তো আর বারবার করা যাবে না। তাই এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সেই ভুল এবার আর করব না: শবনম ফারিয়া

আপডেট টাইম : ০২:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১