ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগদানের আংটি এলো ড্রোনে উড়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার টেলিভিশন অভিনয়শিল্পী নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ভালোবেসে ঘর বাঁধতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। আগামী ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন তারা। টেলিভিশনের ‘নিখিল’ ও ‘গুনগুন’ বিয়ের ২৫ দিন আগে রূপকথার বাগদান সারলেন। শনিবার (৯ জানুয়ারি) কলকাতা শহরে বসেছিল এই জুটির জমকালো বাগদানের আসর।

মজার বিষয় হলো- ফিল্মি কায়দায় ড্রোনে উড়ে আসে তাদের বাগদানের আংটি। আর সেই আংটি হাঁটু গেড়ে বসে তৃণার হাতে পরিয়ে দেন অভিনেতা নীল ভট্টাচার্য। আংটি বদলের পর তৃণার সঙ্গে বলিউডের গানে নাচতে দেখা যায় তৃণা সাহাকে। একাধিক সিনেমার গানে পারফর্ম করেন এই প্রেমিক যুগল।

নীল-তৃণার বাগদান অনুষ্ঠানের ভিডিও তাদের ফ্যান পেজে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির শিল্পীরা।

২০১১ সালে নীল-তৃণার বন্ধুত্বের শুরু, তবে পরস্পর তাদের অনুভূতির কথা বুঝতে পারেন ৫ বছর পরে, অর্থাৎ ২০১৬ সালে। নীলের জন্মদিনে তৃণা তাকে প্রথম ভালোবাসার কথা জানান। কিন্তু নীল তার সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় নিয়েছিলেন। ২০১৭ সালের ২১ জানুয়ারি তৃণার জন্মদিনে নীল তার ভালোবাসার সম্মতি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাগদানের আংটি এলো ড্রোনে উড়ে

আপডেট টাইম : ১২:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১