ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাবা ৩০ বছর ক্ষমতায় অথচ আমরা টিনের বাড়িতে থাকি : রোশান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আমার বাবা আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও পৌরসভার দুই বারের মেয়র। ৩০ বছর ধরে ক্ষমতায় অথচ বাবা আমাদের জন্য একতলা একটা পাকা বাড়ি করে দিতে পারেননি। আখাউড়ায় আমরা টিনের বাড়িতে থাকি। আমার বাবা এতোটাই সৎ যে ক্ষমতায় থেকেও নিজের ও পরিবারের জন্য কিছু করতে পারেননি। নিজের কোনো ব্যবসা নেই। যার কারণে  সঞ্চয়ও নেই। এমন বাবাকেই আমি শ্রদ্ধা করি, বাবার জন্য আমার গর্ব হয়।

জিয়াউল রোশানের তেজস্বী কণ্ঠে বাবাকে নিয়ে এমন গৌরবময় শব্দমালা ইথারে ভেসে ভেসে আসছিল। আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নুরুল হক। বাবার পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় হয়ে উঠতে থাকা নায়ক রোশান। রবিবার দুপুরে রোশানের কালের কণ্ঠের সঙ্গে আলাপ করেন।

রোশান বলেন, সর্বশেষ নির্বাচনে আমার বাবা হেরে গেছেন অনৈতিক শক্তির কাছে। অথচ আমার বাবা বিগত ৩০ বছরে আখাউড়াকে একটা রোল মডেল শহরে পরিণত করেছেন। একটা মফস্বল শহরকে করেছেন আলোকিত শহরে। তৃতীয় শ্রেণীর পৌরসভাকে উন্নীত করেছেন দ্বিতীয় শ্রেণীতে। আমার বাবার নামে একটা কটূ কথা প্রচলিত নেই আখাউড়ায়। তাই আমি বিশ্বাস করি আমার বাবা এবার মেয়র পদে নির্বাচিত হবেন, তার আগে অবশ্যই বলবো তিনিই মনোনয়ন পাবেন।

গত নির্বাচনে হেরে যাওয়া প্রসঙ্গে রোশান বলেন, গত নির্বাচনে ভোট চুরি হয়েছিল। যে শ্রেণীটি আখাউড়া শহরে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে সেই অপশক্তি ব্যালট চুরি জয় ছিনিয়ে নেয়। এবারে সে সুযোগ দেবো না। এবার আমি পথে নেমে দেখেছি আমার বাবাকে মানুষ কী পরিমাণ ভালোবাসে। যেখানেই যাচ্ছি যোগ্য বাবার সন্তান হিসেবে আমি মূল্যায়ণ পাচ্ছি, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে লড়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রোশানের বাবা আওয়ামী লীগ নেতা নুরুল হক ভূঁইয়া।

চিত্রনায়ক রোশান মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি। চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আযহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়।

বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাবা ৩০ বছর ক্ষমতায় অথচ আমরা টিনের বাড়িতে থাকি : রোশান

আপডেট টাইম : ০৩:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১