ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার নিজের গানে নিজেই মডেল হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ হিরো আলম মানে আলোচনা সমালোচনা। এসবকে তোয়াক্কা না করে চলছেন নিজের মতো করে। কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথাতেই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।

একের পর এক গান গাইছেন। আর আলোচনাতেও থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম।  ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আলম। এরপর নানা ধরনের গান, গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। তবে এক শ্রেণির নেটিজেনরা অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।

সোশ্যাল মিডিয়ায় মন্তব্য দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছেন। বলা যায় মন্তব্য ছুঁড়ে তোপের মুখে ফেলেছিলেন হিরো আলমকে। হিরো আলম তার স্বভাবমতোই ফের কাজ করলেন। এবার গান তো গাইলেন আর গানের সঙ্গে মডেল হলেন নিজেই। অর্থাৎ নিজে গায়ক নিজেই মডেল। কে কি বলছে সেসব তিনি শুনছেন না। গানের নাম ‘কিছু কথা আছে তোমার সাথে’ হিরো আলম ওরফে আশরাফুল আলমের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন সম্ভাবনাময়ী গায়িকা নাজু। আর গানে হিরো আলমের সঙ্গে মডেল হয়েছেন নিয়মিত মুখ নুসরাত।

আলম বলেন, ‘এক কথায় বলতে গেলে গানটি করেছি আমার মন চেয়েছে বলেই। আমি চিন্তা করেছি নিজের গানে এবার নিজেই মডেল হবো। আমি তো কারো কাছে যাচ্ছি। আমি গেয়েছি, অভিনয় করেছি আমি টেলিভিশনের দরজায় দরজায় যাচ্ছি না। আমার চ্যানেল আছে সেখানে ছাড়ছি, যার ইচ্ছা হয় দেখবে, যার ইচ্ছা হয় না দেখবে না। এতে সমালোচনার কি আছে? আমি তো কাউকে জোর করছি না।’

এর আগে হিরো আলম এক ভিডিওতে বলেন, ‘আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!’

গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এরপর তিনি উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও জানান আশরাফুল আলম।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপরে নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টকশো কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার নিজের গানে নিজেই মডেল হিরো আলম

আপডেট টাইম : ১০:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১