ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে যাচ্ছে নুসরাতের সংসার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বিয়েকে কেন্দ্র করে বহুবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। যদিও সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আনন্দময় দাম্পত্য জীবন পার করছিলেন এই দম্পতি। হঠাৎ গুঞ্জন উঠেছে, ভেঙে যাচ্ছে নুসরাতের এই সংসার।

এই গুঞ্জনের সূত্রপাত—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নুসরাত জাহান ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। তবে নুসরাত ও যশের পোস্ট করা কোনো ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। কিন্তু দুজনের লোকেশন ছিল এক। আর তারপরই খবর চাউর হয়, যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নুসরাত। আর এজন্য ভেঙে যাচ্ছে নিখিল-নুসরাতের সংসার!

যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাত

নিখিলের সঙ্গে আপনার দূরত্বের খবর কতটা সঠিক? জবাবে নুসরাত বলেন—‘আমি কোনো ব‌্যক্তিগত বিষয়ে মন্তব্য করব না। কাজ নিয়ে কথা বলব, বাড়ির বিষয়ে নয়।’

বর্তমানে নিখিল-নুসরাত আলাদা বাড়িতে থাকছেন। বিষয়টির সত্যতা জানিয়েছেন নুসরাতও। এ অভিনেত্রী বলেন—‘একান্তই ব্যক্তিগত কারণে আমি আমার বাড়িতে থাকছি। এখানে অন‌্য কোনো ব‌্যক্তি জড়িয়ে নেই। এর বেশি কিছু বলতে চাই না।’

বিয়ের সাজে নুসরাত-নিখিল

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুজন দুই ধর্মের অনুসারী হওয়ায় দুই প্রথা মেনেই হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু্রা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভেঙে যাচ্ছে নুসরাতের সংসার

আপডেট টাইম : ১০:২৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১