ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তৈমুরকে বিয়ে করতে চান নোরা ফাতেহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আলোচিত আইটেম গার্ল নোরা ফাতেহির এক মন্তব্যে চমকে গেলেন বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুর খান। নোরা ফাতেহি কারিনাকে জানান যে, তিনি তৈমুরকে বিয়ে করতে চান!

একথা শুনার পর কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন কারিনা। ভাবছিলেন তিনি ঠিক শুনছেন তো! কিন্তু নোরা তার বক্তব্যে তখনও অনড়। হাসছেন না, আবার মজার ছলে উড়িয়েও দিচ্ছেন না বিষয়টা। বউমা হতে চেয়ে নাছোড়বান্দা নোরার এমন আবদারে বেগম কারিনা কিছুক্ষণের জন্য চিন্তাতেও পড়েছিলেন।

তারপর নিজেই হেসে উঠলেন। কিছুটা অপ্রস্তুত হয়েই বললেন, ‘যাই হোক, ওর বয়স তো অনেক কম। বিয়ে তো অনেক দূরের ব্যাপার।’

কিন্তু তাতেও দেখা গেল আপত্তি নেই নোরার। পাত্রের বয়স চার। আর তিনি এখন ২৯-এর দোরগোড়ায়। তবু সেসব কোনও বিষয়ই নয় নোরার কাছে। মুহূর্তেই কারিনাকে তার জবাব, ‘দরকার হলে ওর জন্য অপেক্ষা করব আমি। শুধু চাই, ও তাড়াতাড়ি বড় হয়ে যাক।’

কারিনার রেডিও চ্যাট শো হোয়াট উইমেন ওয়ান্টস-এ এসেছিলেন নোরা। সেখানেই এক প্রশ্নের বিপরীতে নোরা বলেন, ‘তৈমুরকে বিয়ে করতে চাই আমি।’

নোরার নাচের প্রশংসা করছিলেন কারিনা। বলছিলেন সাইফ আর তিনি নোরার নাচ দেখে মুগ্ধ। তারই উত্তরে নোরা আচমকা বলে বসেন, ‘তাহলে তো আমি আর তৈমুর এনগেজমেন্ট কিংবা বিয়ের কথা ভাবতেই পারি। তাই না!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তৈমুরকে বিয়ে করতে চান নোরা ফাতেহি

আপডেট টাইম : ০৭:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১