ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ, চটেছেন আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী বিরাট কোহলির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি বিনা অনুমতিতে প্রকাশ করায় ‘তথাকথিত’ ফটোগ্রাফার এবং সংশ্লিষ্ট প্রকাশনার ওপর ক্ষেপেছেন বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা।

ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে আনুশকা লিখেছেন– ‘বারবার বলার পরও এই তথাকথিত ফটোগ্রাফার এবং প্রকাশনা আমাদের ব্যক্তিগতজীবনে অনুপ্রবেশ করে চলেছে। এখনই বন্ধ করুন এসব!’

নতুন বছরের শুরুতেই প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন আনুশকা ও বিরাট।

গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির কথা জানান এ তারকা। ভক্তদের খবর জানিয়ে ঘরে বসে থাকেননি তিনি। বিরাটকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে।

অস্ট্রেলিয়া সফরে অবশ্য আনুশকা নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বাইয়ে ছিলেন অভিনেত্রী।

পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ফিরে আসেন বিরাট। বছর শেষে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে কাটান ভারত অধিনায়ক। সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল সাইটে।

ছবির ক্যাপশনে জানিয়েছিলেন, প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
এর মাঝেই ভোগ ম্যাগাজিনের কভারের জন্য ফটোশুটের কাজ শেষ করেছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবিও পোস্ট করেন। এর পরও ফটোশিকারিদের কবল থেকে রেহাই নেই তারকা দম্পতির।

নিজের পোস্টে আনুশকা জানিয়েছেন, এর আগেও নির্দিষ্ট ওই সংবাদমাধ্যম এবং ফটোগ্রাফারকে সতর্ক করেছিলেন তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ফের বিনা অনুমতিতে ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ, চটেছেন আনুশকা

আপডেট টাইম : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১