ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফেসবুকে কোন অ্যাকাউন্ট নেই শাবনূরের, সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শাবনূরের প্রকৃত নাম কাজী শারমীন নাহিদ নূপুর। গত শতকের নব্বইয়ের দশকে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

ফেসবুকে ‘কাজী শাবনূর নূপুর’ নামের একটি অ্যাকাউন্টের সঙ্গে শোবিজের অনেককে যুক্ত দেখা যাচ্ছে। অ্যাকাউন্টটি চিত্রনায়িকা শাবনূরের ছবি সম্বলিত, অ্যাকাউন্টটি থেকে অনেককে অনুরোধও পাঠানো হচ্ছে। ‘কাজী শাবনূর নূপুর’ অ্যাকাউন্টটি পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ফলো করছেন।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা শাবনূর বলেন, ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। তবে একটি পেইজ আছে। যেটাতে আমি সক্রিয় নই। আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি। সেটাতেই আমি সক্রিয় রয়েছি। কেউ চাইলে সেখান থেকে আমার আপডেট দেখতে পারবেন।

গত বছর বিচ্ছেদের খবর আসে চিত্রনায়িকা শাবনূরের। ৮ বছরেই সংসারের ইতি টেনে স্বামী অনিককে ডিভোর্স দেন তিনি। তাদের সংসারের একমাত্র পুত্র সন্তান আইজান নিহান। বিচ্ছেদের খবর প্রকাশের আগ থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফেসবুকে কোন অ্যাকাউন্ট নেই শাবনূরের, সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন

আপডেট টাইম : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১