ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যশ-নুসরাতের প্রেম গুঞ্জনে পল্লবিত টলিপাড়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেম গুঞ্জনে টলিপাড়া সরব। একজন সাংসদ কাম অভিনেত্রী, অন্যজন টালিগঞ্জ-এর নায়ক। এই দু’জনের প্রেমের গুঞ্জনকে কেন্দ্র করে এখন সরগরম টলিপাড়া। একজন নুসরাত জাহান, অন্যজন যশ দাসগুপ্ত। দু’জনেই নাকি এখন মরুশহর রাজস্থানে ছুটি কাটাচ্ছেন।

নুসরাত যে রাজস্থানে গেছেন তা গোপন রাখেননি। আজম সাহেবের দরগায় চাদর চড়াতে গেছেন লাস্যময়ী এই সাংসদ অভিনেত্রী। জানিয়েছেন, বাবার আশীর্বাদেই তার দিন কাটে। প্রতিবছর তিনি আজম সাহেবের দরগায় আসেন।

কিন্তু যশ? তিনি যে রাজস্থানে গেছেন তা একটি ছবিতেই পরিষ্কার। ছবিতে দেখা যাচ্ছে, একটি মরুভূমির পটভূমিকায় যশ দাঁড়িয়ে আছেন। মরুভূমিটি যে রাজস্থান-এর তা বলে দেয়ার অপেক্ষা রাখে না। লোকে দুয়ে দুয়ে চার করছে। এসওএস কলকাতা ছবির সেটে নাকি যশ-নুসরাতের প্রেমের সূত্রপাত। তার পরিণতিতেই কি এই যৌথ রাজস্থান সফর? অনেকেই এমনটা অনুমান করছেন। বিশেষ করে যশ-নুসরাতের ছবির অ্যালবাম-এর জন্য যশরাত বলে একটি বিশেষ পেজ খোলা হয়েছে ইন্সটাগ্রামে। কিন্তু নুসরাতের স্বামী নিখিল জৈনের প্রতিক্রিয়া কি? নিখিলের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে, অনেকেই ভাবছেন এ কোনও নতুন ছবির পাবলিসিটি স্টান্ট নয়তো?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যশ-নুসরাতের প্রেম গুঞ্জনে পল্লবিত টলিপাড়া

আপডেট টাইম : ০২:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১